মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নড়াইল-২ আসনে উৎসবের আমেজ: মধুমতি সেতুতে অভ্যর্থনা শেষে লোহাগড়ায় স্বপদে ফেরা চার বিএনপি নেতাকে সংবর্ধনা



স্বপদে বহাল হওয়ার পর নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির চার শীর্ষ নেতাকে দেওয়া হলো স্মরণকালের সেরা গণসংবর্ধনা। নেতাদের পুর্নবহালকে কেন্দ্র করে পুরো উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে এক অভূতপূর্ব আনন্দের জোয়ার বইছে।

​আজ নড়াইল জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই তিনি ওই চার শীর্ষ নেতার স্বপদে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। স্বপদে ফেরা নেতারা হলেন— লোহাগড়া উপজেলা বিএনপির নেতা আহাদুজ্জামান বাটু, সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ এবং সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান সান্টু।

​দিনটি উপলক্ষে সকাল থেকেই লোহাগড়া ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার নেতাকর্মী মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় সমবেত হতে থাকেন। চার নেতা সেখানে পৌঁছালে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে রিসিভ করা হয়। পরবর্তীতে শত শত মোটরসাইকেলের এক বিশাল ও সুশৃঙ্খল শোভাযাত্রার মাধ্যমে নেতাদের বরণ করে নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক মোল্লার মাঠে। বাইকের হর্ন, জাতীয় ও দলীয় পতাকা এবং নেতাকর্মীদের মুখরিত স্লোগানে পুরো লোহাগড়া যেন এক উৎসবে পরিণত হয়।

​সংবর্ধনা স্থান মোল্লার মাঠে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও এমপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, "তৃণমূলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করার সুযোগ নেই। আজ ঐক্যবদ্ধ লোহাগড়া প্রমাণ করেছে সততা ও সংগ্রামের জয় চিরন্তন। চার নেতার স্বপদে ফেরা দলীয় শক্তিকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।"

​সংবর্ধিত চার নেতা তাদের অনুভূতি প্রকাশ করে দলের শীর্ষ নেতৃত্ব ও তৃণেণমূলের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে রাজপথে আরও জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

​

আরও খবর