মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ



জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’–এর শিরোপা জিতেছে গণিত বিভাগ। 


মঙ্গলবার (২৫ আগস্ট) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ২-১ গোলে সমাজকর্ম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ফাইনাল ম্যাচ ঘিরে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। দুপুর গড়িয়ে বিকেল হতেই মাঠের চারপাশে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা।


খেলার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধেই বাজিমাত করেন গণিত বিভাগের ৭ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড মো. জাহিদুল ইসলাম (হামিম)। তাঁর জোড়া গোলের সুবাদেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গণিত বিভাগ।


ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে প্রথম লিড এনে দেন হামিম। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ২৪ মিনিটে আবারও ঝলক দেখান তিনি, আদায় করে নেন নিজের ও দলের দ্বিতীয় গোল। 


২-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে সমাজকর্ম বিভাগ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে তারা একটি গোল শোধ করতে সক্ষম হয়। সমাজকর্মের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন রাকিব।


এরপর ম্যাচে সমতা ফেরাতে তারা আপ্রাণ চেষ্টা চালালেও গণিত বিভাগের রক্ষণভাগের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ের উল্লাসে মেতে ওঠে গণিত বিভাগের খেলোয়াড় ও সমর্থকেরা।


খেলা শেষে মাঠেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনালে জোড়া গোল করে দলের জয়ে মূল ভূমিকা রাখায় 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন গণিত বিভাগের হামিম। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের হাতেও বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর চ্যাম্পিয়ন গণিত বিভাগ এবং রানার্সআপ সমাজকর্ম বিভাগের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, "পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে সুস্থ ধারার ক্রীড়াচর্চা অব্যাহত রাখতে হবে।"


ক্রীড়া দপ্তরের (শরীরচর্চা ও শিক্ষা বিভাগ) ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সবশেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি উঁচিয়ে আনন্দ-উচ্ছ্বাস এবং ফটোসেশনের মধ্য দিয়ে পর্দা নামে এবারের টুর্নামেন্টের।

Tag
আরও খবর