লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ছাই : প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি


সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে টিএন্ডটি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানাগেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়

আগুনের লেলিহান শিখা দেখে বাজারের ব্যবসায়ীসহ এলাকার হাজার হাজার লোকজন অগ্নিকান্ডস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে প্রানপন চেষ্টা চালান খবর পেয়ে পুলিশ জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ এলাকার লোকজন প্রায় ২ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই সম্পূর্ণ দোকান গুলো পুড়ে ছাঁই হয়ে যায়

তবে ফায়ার সার্ভিস টিমের অদক্ষতা অবহেলার কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লেগেছে বলে ব্যবসায়ী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফায়ার সার্ভিসের জনবল সহ দক্ষতা বাড়াতে কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা

জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আল মাসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছি আমাদের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রনে আনতে কোন ধরনের অবহেলা ছিলনা তাছাড়াও আমাদেরকে সহযোগিতা করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: তারেক হাসান ভূইয়ার নেতৃত্বে সুনামগঞ্জ থেকে আরেকটি টিম ঘটনাস্থলে এসে কাজ করে


আগুনের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার মেয়র জনাব আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,পৌর কাউন্সিলরবৃন্দ, বাজার সেক্রেটারি জাহিরুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন

আরও খবর