প্রকাশের সময়: 31-08-2026 09:25:00 pm
দেশচিএ হাদিসুর রহমান
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি’র (ডিসিইউজেএ) প্রথম আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি আক্তার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। আগামী ৩ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (৩০ আগস্ট) সাত কলেজের সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত ভোটে মো. আতিক হাসান শুভ ৮ ভোট পেয়ে আহ্বায়ক হন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ বিন নূর পান ৬ ভোট। অন্যদিকে সদস্য সচিব পদে স্মৃতি আক্তার ৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী এইচ এম মাহিন পান ৬ ভোট।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ বিন নূর (ঢাকা কলেজ), এইচ এম মাহিন (তিতুমীর কলেজ), আমিরুল ইসলাম ফরহাদ (সোহরাওয়ার্দী কলেজ), এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (বাঙলা কলেজ) ও মোছা. ফেরদৌসী আক্তার জিন্নাত (বদ্রুন্নেসা কলেজ)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. বাইজীদ হোসেন সা’দ, এইচ এম ইমরান, আবিদ হোসেন, শিহাব আল নাসিম, ফয়সাল আহমেদ, ফারজানা আক্তার ও মোকার্রেমা খাতুন।
উল্লেখ্য, এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সবার পরামর্শক্রমে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন, সাত কলেজের পেশাদার সাংবাদিকদের সমিতিতে অন্তর্ভুক্তকরণ, উপদেষ্টা প্যানেল তৈরি এবং নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে কাজ করবে।
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ ঘন্টা ২ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে