চাঁদপুরের কচুয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত আসামিরা হলেন উপজেলার বিতারা ইউনিয়নের যোগীচাপড় মোল্লা বাড়ির মৃতঃ হাফেজ আঃ মবিনের ছেলে মোঃ নুরনবী মোল্লা (৩৮),শেখ মজিবুর রহমান মোল্লার ছেলে মোঃ মহিন মোল্লা ( ২৮) এবং একই গ্রামের চাঁন মিয়া মুন্সী বাড়ির মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ মানিক হোসেন (৩২)।
জানাযায়,কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) ফ.ম. শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ই সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার বিতারা ইউনিয়নের যোগীচাপর পশ্চিম পাড়া কেরামত আলী মুন্সী বাড়ী ঈদগা এর পূর্ব পাশে চলাচলের কাঁচা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
পরে আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং-২৪, তারিখ- ১৪ সেপ্টেম্বর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে ১৪ই অক্টোবর সোমবার চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে