ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-09-2026 11:54:02 am

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ পলাতক নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল এ রায় ঘোষণা করবেন। 


এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চাওয়া হয়েছে।


প্রসিকিউশনের ভাষ্য, জুলাই আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়। এ মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসবের প্রমাণ উঠে এসেছে।


এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছিলেন। প্রসিকিউশনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। 


তাদের ভাষ্য, এর ফলশ্রুতিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

আরও খবর