বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-09-2026 04:12:50 pm

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


মাহ্দী আমিন বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম কম বলেও দাবি করেন তিনি।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গ্যাসের চাপ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস দেয়ার পর এর সুফল পাওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে গ্যাসের চাপ বেড়েছে বলেও দাবি করেন তিনি।


সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি নেয়া হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার আইনও করা হয়েছে বলে জানান তিনি।


বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে এবং সংসদকেই সমস্যা সমাধানের পথ মনে করে। তিনি বলেন, বিরোধী দলের যেসব দাবি রয়েছে, সেগুলোর অনেকগুলোই সরকারেরও দাবি।


জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এরই মধ্যে সাতজনের ফাঁসি হয়েছে। যাদের বিরুদ্ধে রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।


গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে মাহদী আমিন বলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও লংমার্চের প্রয়োজন কেন, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, বিরোধী দলের কর্মসূচিতে সরকার সহযোগিতা করেছে। তারপরও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সরকার বিশ্বাসী। বিরোধী দলের দাবিগুলো নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।


মাহদী আমিন জানান, ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। জুলাই শহিদদের পরিবারের ৭৪ জনকে চাকরি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সরকার ও বিরোধী দলের প্রাণবন্ত অংশগ্রহণে সংসদ কার্যকর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, শ্রমবাজার চালু হলে প্রথম দফায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিক পাঠানোর জন্য আবেদন করা হবে।


তেল-গ্যাসের দাবিতে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। সরকার যেসব বিষয়কে নির্বাচনি অঙ্গীকার হিসেবে বাস্তবায়নে কাজ করছে, সেগুলো নিয়েই আবার আন্দোলন কতটা যৌক্তিক—সে প্রশ্নও তোলেন তিনি।


মাহদী আমিন আরও বলেন, বর্তমান জ্বালানি সংকটের জন্য আগের সরকারের নীতির দায় রয়েছে—বিরোধীদলীয় নেতা সংসদে এমন বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।


সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর