‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব

 জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

জাতীয় শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির কলেজ শাখা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ এবং স্কুল শাখা শ্রেষ্ঠ স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে।


একই প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রভাষক আকতার হোসাইন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজটির প্রভাষক ও প্লাটুন কমান্ডার মোঃ আজিজুর রহমান (পি-৯৭১)। শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রভাষক মুহা. আবদুল মতিন উডব্যাজার এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের স্কাউট লিডার মোঃ নিজাম উদ্দিন মোহন।


সম্প্রতি শ্রেষ্ঠ অধ্যক্ষের সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। তাঁকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার।

প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব, স্কাউটিং, রোভার, বিএনসিসি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থীদের ধারাবাহিক অংশগ্রহণ ও পরিশ্রমের ফল হিসেবে এসব স্বীকৃতি এসেছে। তাঁদের মতে, এ ধরনের অর্জন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহের এ অর্জন আগামী দিনে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Tag
আরও খবর