বড়লেখা পৌরসভার পাখিয়ালা চৌমুহনী এলাকার বাসিন্দা, দৈনিক খবরপত্রের বড়লেখা প্রতিনিধি এবং বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আলহাজ্ব আছদ্দর আলী (আছই মহাজন)-এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ-উপলক্ষ্যে গত বুধবার এশার নামাজের পর মরহুমের কবর জিয়ারত শেষে তার বড়ীতে এক দোয়া ও মোনাজাতএর আয়োজন করা হয় এছাড়াও গত শুক্রবার স্হানীয় পশ্চিম পাখিয়ালা টিলার মসজিদে জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়।
হাজী আছদ্দর আলী ২০০৪ সালের ২১ সেপ্টেম্বর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে যান।
হাজী আছদ্দর আলীর মৃত্যুতে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, সাবেক বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব কমর উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিরা শোক প্রকাশ করেছিলেন।
এ ছাড়া দৈনিক জালালাবাদের সাবেক সহকারী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাপ্তাহিক সিলেটের কথা-এর সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরোপ্রধান কবীর আহমদ সুহেল, সাপ্তাহিক বড়লেখার সম্পাদক ও প্রকাশক এম এম আতিকুর রহমানসহ সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিলেন।
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে