বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-09-2026 06:36:44 pm

দেশের মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও তা এখনো সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এ অবস্থায় অর্থনীতিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঝুঁকির প্রভাব পর্যবেক্ষণ করে বর্তমান নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি)।


বুধবার (২৩ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এমপিসির ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।


সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মুস্তাফা কামাল মুজেরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক উপস্থিত ছিলেন।


এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফিরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সায়েদ অংশ নেন।


কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকারও সভায় উপস্থিত ছিলেন। 


বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী ধারায় রয়েছে। তবে তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশের লক্ষ্যমাত্রার সীমার ওপরে রয়েছে।


এদিকে দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এখনো অস্থির রয়েছে। এর প্রভাব মোকাবিলায় সেপ্টেম্বরের শেষ দিকে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে নতুন বেতন স্কেল বাস্তবায়নও মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছে এমপিসি।


এ পরিস্থিতিতে এখনই নীতি সুদহারে কোনো পরিবর্তন না করে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অভিঘাত বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।


বিশেষ করে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক (সিপিআই) মূল্যস্ফীতির ওপর এসব অভিঘাতের প্রভাব বিবেচনা করা হবে। 

আরও খবর