ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ
বাংলাদেশকে ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে গৃহীত কর্মসূচিকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারী জেলার ৬ উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত কলেজভিত্তিক ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণের ১ম ধাপে অংশগ্রহণকারী ৪০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
নীলফামারীতে গত মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের উদ্যোগে প্রত্যেক উপজেলায় একযোগে কলেজভিত্তিক ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণের (১ম ধাপ) বিশেষ সেশনে ৪০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৪০০ টি ফলজ, বনজ ও ভেষজ চারা গাছ বিতরণ করা হয়।
একইভাবে, ডোমার উপজেলার গোমনাতী মহাবিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোহেল রানা।