ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

নান্দাইলে রঙিন ফুলকপি চাষে বাদল চন্দ্ৰ বৰ্মনের চমক

নান্দাইলে রঙিন ফুলকপি চাষে বাদল চন্দ্ৰ বৰ্মনের চমক। প্রতিটি কপি গাছে হলুদ ও বেগুনী রঙের ফুলকপি। যেন ক্ষেত জুড়ে রঙের ছড়াছড়ি। হলুদ ও বেগুনী রঙের মাঝে মিশে গেছে প্রকৃতি।আর এরি মাঝে কৃষক বাদল চন্দ্ৰ বৰ্মন সেই রঙে রঙিন হয়ে উঠেছেন।


ময়মনসিংহের নান্দাইলে পৌরসভার চন্ডিপাশা এলাকার বাসিন্দা বাদল চন্দ্ৰ বৰ্মন (৬৩) প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করে চমক দেখিয়েছেন।রঙিন ফুলকপি চাষে খুশি স্থানীয় কৃষি বিভাগ।


হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চমকে দিয়েছে সবাইকে।রীতিমত তারকা বনে গেছেন কৃষক বাদল। আকারে বড় এবং দামেও বেশি এসব ফুলকপি থেকে যথেষ্ট লাভেরও প্রত্যাশা করছেন তিনি।


কপির বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি তিনি।তার এমন সফলতা দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরাও।প্রতিদিন উৎসুক মানুষ ছুটে আসছেন রঙিন কপি দেখতে।স্থানীয় হাট-বাজার রয়েছে এর অনেক চাহিদা।


সরেজমিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাদলের কপি বাগানে গিয়ে দেখা যায়, কৃষক বাদল ক্ষেত থেকে বিক্রির জন্য কপি তুলছেন।রঙিন ফুলকপির সৌন্দর্য দেখতে প্রতিদিন সকাল-বিকাল তার ক্ষেতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। তাদের মধ্যে কেউ কেউ ফুলকপি কিনছেন, কেউ বা পরামর্শ নিচ্ছেন। আবার অনেকেই রঙিন ফুলকপির সঙ্গে ছবি তুলছেন ও ভিডিও করছেন


বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবীড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায়  ২০ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছেন কৃষক বাদল। 


কৃষি অফিস বলছে, এই ফুলকপি চীনে খাওয়া হয় সালাদ হিসেবে। তবে সাদা ফুলকপির তুলনায় রঙিন জাতের ফুলকপির পুষ্টিগুণ বেশি। বাজারেও এর চাহিদা বেশি,দেখতেও সুন্দর। সাদা ফুলকপির মতোই কম খরচ ও কম পরিশ্রমে রঙিন কপি চাষ করে লাভবান হওয়া সম্ভব।


সবজি হিসেবে নিরাপদ ও এলাকায় নতুন ফসল হওয়ায় স্বাভাবিক কারণেই এই রঙিন ফুলকপির চাহিদা অনেক বেশি। আর অল্প খরচে লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে অন্য চাষিদের মাঝেও। প্রতিদিনই রঙিন ফুলকপির বাগান দেখতে আসছেন আশপাশের কৃষকরা।


নেত্রকোনা থেকে এসেছেন তাপস রাহা। তিনি রঙিন কপি দেখতে এসেছেন। দুটি কপি কিনেছেন। তিনি বলেন,রঙিন ফুলকপি দেখতে এলাম। দেখে অনেক ভালো লাগলো।দুটি কপি ১২০ টাকা দিয়ে কিনেছি।


পৌরসভার বাসিন্দা গৌরাঙ্গ পাল,গৌরাঙ্গ সরকার আবু সাঈদ,কাজলা রাণী বর্মণ এসেছেন রঙিন ফুলকপি কিনতে। তারা প্রত্যেকেই রঙিন ফুলকপি পেয়ে খুব খুশী।


কৃষক বাদল চন্দ্র বর্মণ বলেন হলুদ ও বেগুনি রঙের ফুলকপির দুই হাজার চারা রোপণ করেছিলাম। ফুলকপির বাম্পার ফলন হয়েছে।তিনি  জানান,২০ শতক জমিতে চারাসহ সব মিলে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। কোনো কীটনাশক-সার ব্যবহার না করেই শুধু জৈব সার ব্যবহার করেন তিনি। চারা রোপণের ৭০-৭৫ দিন পর বাগানে আসে রঙ্গিন ফুলকপি। বর্তমানে বিক্রি শুরু করেছেন তিনি। 


এ পর্যন্ত প্রায় ১৭ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন তিনি। বর্তমান বাজার অনুযায়ী আরও অন্তত ৩০ হাজার টাকার ফুলকপি বিক্রি হবে বলে আশা করছি।


ইতিমধ্যে তিনি নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান সুমনের সার্বিক তত্বাবধানে 'চাষাবাদে নান্দাইল ভালোবসার মাসে রঙিন ভালোবাসা বিপণন'এর মাধ্যমে তিনি ফুলকপি বিক্রি করছেন।


বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 'ভালোবসার মাসে রঙিন ভালোবাসা বিপণন' থেকে কৃষক বাদল চন্দ্র বর্মনের নিকট থেকে রঙিন ফুলকপি কিনে নিচ্ছেন।


ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান,নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন,উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান এবং অতিরিক্ত উপজেলা কৃষি অফিসারকে রঙিন ফুলকপি উপহার দিয়েছন কৃষক বাদল চন্দ্র বর্মণ। 


নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন,চীন থেকে আমদানি করা হয়েছে এই বাহারি রঙের ফুলকপির বীজ। তাছাড়া বাহারি রঙের ফুলকপি গুলো ক্যারোটিন সমৃদ্দ এবং ক্যান্সার প্রতিরোধক। সমসাময়িক সবজি গুলোর পাশাপাশি এই বাহারি রঙের সবজি, কৃষক চাষ করলে অধিক মুনাফা অর্জন করতে পারবে বলে আমি মনে করি।

আরও খবর
6a4bbd8883928-060726083656.webp
নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

৪ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে