আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)-এর দেখানো পথ অনুসরণের মহান উদ্দেশ্য নিয়ে নাগেশ্বরী উপজেলায় আত্মপ্রকাশ করা সামাজিক ও মানবিক সংগঠন 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'।
আজ (৭ অক্টোবর, ২০২৬) নাগেশ্বরী উপজেলার ৪ নং ওয়ার্ডের সাঞ্জুয়ারভিটায় অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত নতুন কমিটিতে মোঃ হাসানুর রহমান হান্নান-কে সভাপতি, মোঃ মেহেদী হাসান-কে সাধারণ সম্পাদক এবং মোঃ মাইনুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, "আমাদের মূল লক্ষ্যই হলো ইসলামী আদর্শ ও রাসুলুল্লাহ (সা:)-এর সুন্নাহ অনুযায়ী মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা। এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করাই হবে এই ফাউন্ডেশনের প্রধান ব্রত।"
সংগঠনের অগ্রযাত্রায় সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করেছেন কমিটির নেতৃবৃন্দ।
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ ঘন্টা ৩৪ মিনিট আগে