মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়

জ্ঞান, স্বপ্ন আর সম্ভাবনার নতুন অধ্যায়কে বরণ করে দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন শিক্ষার্থী–শিক্ষক–কর্মচারী পরিচিতি অনুষ্ঠান–২০২৬।

বুধবার কলেজের হলরুমে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের আইসিটি বিভাগের প্রদর্শক মোঃ ইবাদত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বি.এল. বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ ইকবাল হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নতুন দিনের প্রত্যয় উচ্চারিত হয়। অধ্যক্ষের স্বাগত বক্তব্যের পর প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়—যেন দীর্ঘ প্রতীক্ষার পর তাদের শিক্ষাজীবনের সেই কাঙ্ক্ষিত শুভসূচনা নতুন করে ফিরে এলো।

শিক্ষার্থীদের বক্তব্য, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসাইন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অমল কৃষ্ণ বাউয়ালী। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী শিক্ষক মতিয়ার রহমান ও ইকরাম আলী।

প্রধান অতিথির বক্তব্যে  প্রফেসর ইকবাল হোসেন বলেন  শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাঁদের জ্ঞানগর্ভ ও উপদেশমূলক বক্তব্যে শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণের পথনির্দেশ উঠে আসে।

সবশেষে অধ্যক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

ফুলে ফুলে বরণ, কথায় কথায় প্রেরণা আর স্বপ্নে স্বপ্নে ভবিষ্যতের প্রত্যয়—এই আয়োজন যেন নতুনদের কাছে শুধু একটি পরিচিতি অনুষ্ঠান নয়; বরং কলেজজীবনের পথচলায় একটি স্মরণীয় প্রথম অধ্যায়।

দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে নতুন মুখগুলোর হাসি আজ যেন বলে গেল—

“এসেছি আমরা, শিখব, গড়ব—নিজেকে, সমাজকে এবং আগামীর বাংলাদেশকে।”

Tag
আরও খবর