দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

কুতুবদিয়ায় লবণের মাঠে সোনালি ধান

কক্সবাজারের কুতুবদিয়ায় পতিত লবণের মাঠে ধানের চাষ করা হয়েছে। লবণাক্ত সহিষ্ণ ধানের বাম্পার ফলনও হয়েছে চলতি মৌসুমে।উক্ত জমি লবণ উৎপাদন শেষে ৪ মাস পতিত থাকে মাঠ। এসব মাঠে লবণ ছাড়া অন্য কোন ফসল উৎপাদিত হয়না। এই পতিত সময়ে কাজে লাগাতে লবণ পানি সহিষ্ণ বিভিন্ন জাতের ব্রি-ধানের চাষ করছে লবণ চাষীরা।


সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমহনি বাজারের পুর্ব পাশে এলাকায় পরিত্যক্ত লবণ মাঠে কয়েক বিঘা জমিতে ধান চাষ হয়েছে।এতে চাষাবাদকৃত ধান চাষী ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চলতি বছর লবণ মাঠে ব্রি ধান প্রজাতির স্বল্প মেয়াদী ধান চাষে ভাল ফলন হয়েছে।


স্থানীয় সচেতন মহলের দাবি, পুরো উপজেলা জুড়ে যে বিশাল জমিতে লবণের চাষ করা হয় তা যদি বর্ষাকালে জমির চাহিদামত ধান চাষের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। 


এদিকে,উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ৬টি ইউনিয়নে লবণ মাঠে লবণাক্ত সহিষ্ণ নতুন উদ্ভাবিত উপশী জাতের ব্রি-৬৭,ব্রি-৪৭,ব্রি-৪৮, ব্রি-৭৪, ব্রি-৭৫ প্রভৃতি ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে পতিত লবণের মাঠে এই ধান চাষ করেছেন স্থানীয় চাষিরা। 

Tag
আরও খবর