নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

ইসরা ও মেরাজ: ইতিহাসের এক বিস্ময়কর যাত্রা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2023 06:05:57 am

ছবি: লেখক

◾ মিসবাহুল ইসলাম


ইতিহাসের এক বিস্ময়কর যাত্রা, নবীজির অন্যতম মু'জিযা এবং কুদরতি বাস্তবতার এক মহা নিদর্শন। যার উল্লেখ পবিত্র কোরআন সহ বিভিন্ন হাদিসেও রয়েছে। এই ইসরা ও মেরাজ যাত্রায় বুরাকই ছিল নবীজির একমাত্র বাহন। এখন প্রশ্ন হল আল বুরাক কি ?  

বুরাক আরবি শব্দ যা বারক শব্দ থেকে নির্গত । যার অর্থ বিজলি, বিদ্যুৎ, তড়িৎ গতি ইত্যাদি । যেহেতু এটা মেঘের বিজলির ন্যায় শুভ্রতা ও উজ্জ্বলতা প্রদর্শন করে বিদ্যুতের ন্যায় তড়িৎ গতিতে নিমিষেই স্বস্থান পরিবর্তন করে অদৃশ্য হয়ে যায় তাই একে বুরাক বলা হয়। কোরআনে ছয়টি জায়গায় এর উল্লেখ রয়েছে :

 ১ - সূরা কিয়ামাহ - আয়াত : ৮,

 ২ - সূরা বাকারাহ,-আয়াত : ১৯-২০,

৩ - সূরা আর'রয়দ -আয়াত : ১২,

৪ - সূরা আররুম, আয়াত : ২৪,

৫ - সূরা আননূর- আয়াত : ৪৩,

৬ - আল কিয়ামাহ- আয়াত : ৭,

এটা সেই প্রাণী যার উপর আল্লাহর নবীজি (সাঃ )আরোহন করেছিলেন। এবং তাতে আরোহন করেই নৈশ ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল। স্বয়ং নবীজী এ সম্পর্কে বলছেন: ( "আমাকে এমন একটি বোরাকে আরোহন করানো হয় যার রং ছিল শুভ্র, ধবধবে সাদা ,অতি দীর্ঘ এবং ঘোড়া থেকে ছোট তবে খচ্চরের থেকে বড় যার দৃষ্টিপালকের শেষ সীমায় গিয়ে পড়তো তার খোর") বুখারী : ৩২০৭ নং হাদিস । মুসলিম : ১৬২ নং হাদিস। তাবরনি : ৯৯৭৬ নং হাদিস। এই হাদিস দ্বারা তার দ্রুতগামীতা এবং উজ্জ্বলতার পরিচয় পাওয়া যায়।  

এখন প্রশ্ন হতে পারে ইসরা ও মে'রাজের মধ্যে পার্থক্য কী ? চলেন জেনে নেওয়া যাক,

ইসরা হলো :নৈশ ভ্রমণ, যার সূচনা হয়েছিল মাসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বুরাকে আরোহন করার মাধ্যমে যে যাত্রা সম্পন্ন হয় সেটিই ইসরা। যেহেতু প্রসিদ্ধ মতানুসারে এটি নবুয়তের দশম বছর ২৭শে রজব পবিত্র রজনিত (রাত) সংঘটিত হয় তাই একে ইসরা বলা হয়।

 আর অপর পক্ষে আর মেরাজ যার অর্থ: আরোহন ঊর্ধ্বগমন। বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা ভেদ করে যে যাত্রায় আল্লাহর দিদার লাভ হয় সেটিই মে'রাজ। যেহেতু ইসরা ও মে'রাজ একই রাতে, এক সফরে সংঘটিত হয় তাই আমরা একে লাইলাতুল ইসরা ও মে'রাজ বলে থাকি ।

বুরাকে আল্লাহর নবীজির আরোহন 

এটাই ছিল ইসরা ও মিয়ারাজের যাত্রা। তখন নবীজী (সাঃ) অজু করছিলেন, বুরাক বাহন নিয়ে হঠাৎ জিবরাঈল (আঃ) আল্লাহর রাসূলের সামনে হাজির হয়। এবং নবীজি তাতে আরোহন করেন। আল্লাহর নির্দেশে মুহূর্তেই মসজিদুল হারাম থেকে মক্কা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত মসজিদুল আকসায় পৌঁছে যান। জিব্রাইল বোরাক প্রাণীটিকে একটি পাথরে বেধে দেন। যেই ইসরা সম্পর্কে কোরআনে এরশাদ হয়েছে, "প্রশংসা সেই রবের যিনি মুহাম্মদকে মসজিদুল হারাম থেকে বাইতুল আকসায় নৈশ সফর করান আর তিনি বলছেন আমি বায়তুল মাকদিসের চতুর্পাশে বরকত রেখেছি যাতে আমার নিদর্শন প্রদর্শিত হয়"। সূরা বনী ইসরাঈল : আয়াত :১.

বাইতুল মাকদিস থেকে জিব্রাইল নবীজিকে নিয়ে সরাসরি ঊর্ধ্ব আকাশে গমন করেন । একই সফরে পরপর আসমানে সপ্ত আকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ লাভ হয়। এবং নবীজি (সাঃ) কে জান্নাত জাহান্নাম সহ বড় বড় নিদর্শন দেখানো হয়। কোরআনে বর্ণিত হয়েছে, "আর তিনি তার রবের বড় বড় নিদর্শন প্রত্যক্ষ করেছেন" সূরা নাজম : আয়াত: ১৮, অবশেষে তিনি সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আ'জিমে আল্লাহর দিদার লাভে ধন্য হন। যেই ঘটনার বিস্তারিত বিবরণ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বিশদভাবে বর্ণিত হয়েছে। এবং কোরআনে সূরা :নাজমে :১-১৮ নং আয়াতে তার আলোচনা করা হয়েছে।

ইসরা ওমেরাজ থেকে যেই হাদিয়া নিয়ে এলেন নবীজি (সাঃ): 

১/ উম্মাহর শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ এতে ফরজ হয় ।

২ / সূরা বাকারার শেষ দুই ৮৫-৮৬ নং আয়াত অবতীর্ণ হয় ।

৩/ শিরক না করলে আল্লাহ বান্দার গুনাহ মাফের ঘোষণা দেওয়া হয় ।

এই রাত ছিল উম্মতের জন্য এক বরকতময় ও মোবারকময় রাত। আল্লাহর নিদর্শনের এক বড় অলৌকিকতা এতে প্রদর্শিত হয় । বোরাকে এ যাত্রা শুরু হয়। এবং যাত্রা শেষে তখনও নবীজির অজুর পানি গড়ানোর চিত্র প্রদর্শিত হওয়া, যা ছিল বুরাক বাহনের এক বড় অলৌকিকতা। এই বুরাক বাহন জান্নাত বাসীদের জন্য ফেরেশতারা এ ধরনের বাহনে আরোহন করে দুনিয়ায় অবতীর্ণ হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেরাজের এই অলৌকিক ঘটনার প্রতি পূর্ণ ঈমান রেখে এ থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন।


লেখক

মিসবাহুল ইসলাম

শিক্ষার্থী,  

দারল হেদায়া ইসলামিক ইনস্টিটিউট, বারিধারা ঢাকা । 

বিভাগ, উচ্চতর হাদিস গবেষণা 

আরও খবর