চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি ও উৎস - জবিতে স্বরাষ্ট্রমন্ত্রী


 এসো মিলি প্রাণের স্পন্দনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে- স্লোগানকে সামনে রেখে একাউন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের উদ্যোগে পূর্ণমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 


 শুক্রবার  (২৪ ফেব্রুয়ারী) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফেকাল্টি প্রাঙ্গণে এই পূর্ণমিলণী অনুষ্ঠিত হয়েছে।


 অনুষ্ঠানে আল‍্যামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল। 

 

জগন্নাথ কলেজে রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই ছিল আমার রাজনৈতিক জীবনের উৎস। এখানেই আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়ালে দেয়ালে আমার স্মৃতি মন্থন করি। রাজনৈতিক জীবনের গতিকে আরও বেগবান করেছিল আমার এই কলেজটি। 


তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধের বিপক্ষ শক্তি আলবদর, রাজাকার ও ১৫ই আগস্টের জাতির পিতার পরিবারকে যারা হত‍্যা করেছে তাদের বিচার করায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‍্যবাদ জ্ঞাপন করি। এছাড়াও জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগানে রুপান্তরিত করায় আমি আবারও ধন‍্যবাদ জ্ঞাপক করছি। 


 বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইমদাদুল হক বলেন, আল‍্যামনাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আল‍্যামনাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন‍্য বিভিন্ন সহযোগিতা করে থাকে। একটি উৎসবমুখর পরিবেশের মাধ‍্যমে এই পূর্ণমিলনী জীবনের অতিত স্মৃতিকে মনে করিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন‍্য আল‍্যামনাইয়ের  পরামর্শ ও সহযোগিতায় আমরা সর্বাত্মক উদারতা দেখাবো। 

  

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, তরুণদের নেতৃত্ব তৈরীতে এগিয়ে আসতে হবে। সৎ নেতৃত্ব ও দেশের উন্নয়নে তরুণদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করতে হবে। 

 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,অনুষদের ডীন, বিভাগের চেয়ারম্যান,  বাংলাদেশে আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিব উল‍্যাহ হীরু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ‍্যামল দত্তসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রাজনীতিবিদ ও শিক্ষার্থীবৃন্দ।

আরও খবর