আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জবিআসের ১৯তম কর্মশালার উদ্বোধন সম্পন্ন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ৩ মাসব্যাপী ১৯তম আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। 

শুক্রবার (২৫ফেব্রুয়ারী) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪র্থ তলায় (৪০১রুমে) আবৃত্তি সংসদ কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে এহসানুল হক রকির সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা এ কে এম সুজাউদ্দদিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জবিআসের সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম। 

আবৃত্তি সংসদ এর সভাপতি মো: এহসানুল হক রকি বলেন, আমরা কর্মশালার সকল শিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ক্লাস নেওয়ার জন্য নিয়ে আসি তার পরেও আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সবার জন্য শেখার একটা পরিবেশ তৈরি করে দিতে এছাড়াও যারা শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের বিশেষ সুযোগ করে দিয়েছি।

সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম বলেন ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেবল মাত্র আমরাই তিন মাস ব্যাপী কর্মশালা করে থাকি। আমাদের কর্মশালার এক মাত্র উদ্দেশ্য হলো  বিশ্ববিদ্যালয়ের যেসকল  শিক্ষার্থী সুন্দর ভাবে কথা বলা উপস্থা করা বা বক্তব্য দিতে পারে না তাদের যোগ্য হতে সহায়তা করা। আমরা আবৃত্তির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও কাজ করি। এই কর্মশালায় আমাদের আবৃত্তি সংসদ এর  সকলে সেচ্ছায় শ্রম দিয়ে থাকি। সাধারণত নতুন শিক্ষার্থীরা বেশি আসে আমাদের কর্মশালায়। আমরা চাচ্ছি সবাই যেন পড়াশোনার পাশাপাশি সুন্দর পরিবেশে ভিন্ন কিছু করার সুযোগ পায়।

সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে জবিআসের উপদেষ্টা কে, এম ,সুজাউদ্দিন বলেন ,আবৃত্তি সংসদ এর কর্মশালাটি শুধু ছাত্র জীবনেই নয় বরং ভবিষ্যৎ জীবনের জন্যও সহায়তা করবে। এটি প্রফেশনাল জীবনেও আত্মবিশ্বাস তৈরীতে সহযোগিতা হবে।

উল্লেখ্য, এ কর্মশালায় শুদ্ধ পাঠ, প্রমিত উচ্চারণ, আবৃত্তি নির্মাণ, সাংগঠনিক আবৃত্তি চর্চা, উপস্থাপনা, সংবাদ পাঠ, রেডিও জকিসহ বিভিন্ন বিষয়ের চর্চা করানো হবে। সর্বমোট ৫০জন শিক্ষার্থী নিয়ে এ যাত্রা শুরু হয়। 


আরও খবর






6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৩ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে