ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

অনলাইনে লুডু খেলতে খেলতে বিয়ে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-02-2023 10:54:02 am

◾ অনলাইন ডেস্ক 


ভারতের বেঙ্গালুরুতে গত জানুয়ারিতে এক দম্পতিকে আটক করে পুলিশ। ভারতের নাগরিক মুলায়ম সিং যাদব (২১) এবং পাকিস্তানের নাগরিক ইকরা জিওয়ানি (১৯) সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও তাদের জাতীয়তা ভিন্ন।


তিন বছর আগে ২০২০ সালে কোভিড লকডাউনের সময় ‘বোর্ড গেম লুডু’ খেলতে গিয়ে অনলাইনে পরিচয় হয় তাদের। সেই পরিচয় থেকেই প্রেম। যদিও তারা জানত তাদের একসঙ্গে থাকা খুব একটা সহজ হবে না। তবু প্রেম মানে না কোনো বাধা। তাই সব প্রতিবন্ধকতা ভুলে একে অপরকে আপন করে নিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সেই সুখ বেশি দিন সইল না।


জিওয়ানিকে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য এবং যাদবকে জালিয়াতি ও যথাযথ নথি ছাড়াই একজন বিদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়। যাদব বেঙ্গালুরুর একটি আইটি কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। জিওয়ানি পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ শহরের ছাত্রী ছিলেন। খবর বিবিসি, হিন্দুস্তান টাইমসের।


গত সেপ্টেম্বর যাদব ও ইকরা নেপালে যান। সেখানে বিয়ে করেন। এরপর তারা ভারতের বেঙ্গালুরু শহরের কর্নাটক রাজ্যে বসবাস শুরু করেন। আটক হওয়ার পর গত সপ্তাহে জিওয়ানিকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। যাদব এখনো কারাগারে। তার পরিবার ভারতের উত্তর প্রদেশে বসবাস করেন। যাদবের ভাই জিৎলাল বলেন, এই দম্পতির গল্পটি কেবলই প্রেমের। আমরা তাদের বাড়িতে চাই।


তিনি আরও বলেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি বুঝতে পারি। কিন্তু তারা যা করেছে সেটি কেবল ভালোবাসার সম্পর্ক। মা শান্তিদেবী বলেছেন, আমরা আশা করি উভয় দেশের সরকার তাদের পুনরায় একত্র করতে সাহায্য করবে।


তিনি আরও বলেন, সে মুসলিম না পাকিস্তানি তা আমরা চিন্তা করি না। সে আমাদের পুত্রবধূ। আমরা তার যত্ন নেব। নাম প্রকাশ না করার শর্তে বেঙ্গালুরুর এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, এটি একটি প্রেমের গল্প বলে মনে হচ্ছে।


তিনি বলেন, অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর যাদবের পরামর্শে জিওয়ানি পাকিস্তান থেকে পালিয়ে দুবাই হয়ে নেপালে গিয়ে তার সঙ্গে দেখা করেন। সেখানকার একটি মন্দিরে হিন্দুরীতিতে বিয়ে করে ভারতে আসেন। মিসেস জিওয়ানির কাছে ভারতে থাকার জন্য কোনো প্রয়োজনীয় কাগজপত্র ছিল না, তাই যাদব তার জন্য একটি জাল আধার কার্ড এবং একটি ভারতীয় পরিচয়পত্রের নথি ব্যবস্থা করেছিলেন। বেঙ্গালুরু পুলিশের বরাত দিয়ে বিবিসি তার প্রতিবেদনে জানায়, যাদব যখন কাজের জন্য বাইরে যেতেন তখন তার স্ত্রী বাড়িতে একাই থাকতেন।


এ সময় তিনি মাঝে মাঝেই পাকিস্তানে তার মায়ের কাছে হোয়াটসঅ্যাপে কল করতেন। এই সূত্র ধরেই পুলিশ প্রথম টের পায়। কারণ ফেব্রুয়ারিতে ভারতে দুটি আন্তর্জাতির ইভেন্ট, অ্যারো ইন্ডিয়া এয়ার শো এবং জি২০ অর্থমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। যার জন্য পুলিশ বেশ সতর্কতায় ছিল। আরও তদন্তের পর, জিওয়ানিকে অবৈধ প্রবেশের জন্য আটক করা হয়। এরপর ২০ জানুয়ারি আঞ্চলিক নিবন্ধন অফিসে হস্তান্তরের মাধ্যমে ফেব্রুয়ারিতে পাকিস্তানে পাঠানো হয়।


বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড জেলার ডেপুটি পুলিশ কমিশনার এস গিরিশ বিবিসিকে বলেন, এখন পর্যন্ত শুধু অবৈধভাবে ভারতে আসা ছাড়া তার বিরুদ্ধে আর কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তবে তদন্ত চলছে। এদিকে বিবিসি মিসেস জিওয়ানি ও তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি।

আরও খবর

6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

১৫ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৩৩ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে




696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

১৩৮ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে