অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

বিএনপি 'অবৈধ দল' : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'বিএনপি পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। তারা দেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন মাঠে আছে এবং তেমনই মাঠে থাকবে।

জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।'


রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় জামালপুরের ইসলামপুরে এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি এ সময় বিএনপিকে 'অবৈধ দল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, দলটির জন্মই হয়েছে অবৈধভাবে। তারা নির্বাচনের আগে সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটের মধ্য দিয়ে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দেয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, 'যারা বিভিন্ন সময় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন, তাদেরকে দল থেকে ক্ষমা করা হয়েছে। আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন তা দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে।'


শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলার জেজেকেএম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজ, সরকারি ইসলামপু কলেজ এবং সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিবাদন জানাতে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অনেক আগে থেকেই শিক্ষকরা বাদ্যযন্ত্রসহ শিক্ষার্থীদের ফুলের তোড়া হাতে সারিবদ্ধ করে দাঁড় করে রাখেন। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশকালে শিক্ষামন্ত্রীকে বাদ্যযন্ত্রে সুরছন্দে অভিবাদন জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় 'শিক্ষামন্ত্রীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম', 'ইসলামপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি' এবং জয় বাংলাসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গন।


পরে তিনি ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন  শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, যুগ্ম সাধারণ গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক মো. আলহাজ্ব মিয়া, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথী প্রমুখ। 

উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আলোচনা সভায় অংশ নেন।


আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে