বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

চীনে আকস্মিক বন্যায় নিহত ১৬

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 12:02:08 pm

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৩৬ জন।

 

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে বলা হয়েছে, বুধবার রাত থেকে কাংহাই প্রদেশের ৪ লাখ ৩ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত দাতোং হুই অ্যান্ড তু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে ওই বন্যায় ছয় গ্রামের অন্তত ৬ হাজার ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা দিতে ফ্রন্টলাইন হেডকোয়ার্টার খোলা হয়েছে। নিয়ম অনুযায়ী সেখানে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।


এমন সময়ে এই বন্যার ঘটনা ঘটল, যখন দেশটির মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র তাপদাহ চলছে। অনাবৃষ্টির কারণে সেখানকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত বেশিরভাগ জলাধারের পানি অর্ধেকে নেমে এসেছে। সেসব প্রদেশে বৃষ্টি নামাতে নানা উদ্যোগ নিচ্ছে চীন।

আরও খবর