ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

রাজপথ পাহারা দিতে হবে: আজম খসরু


রাজপথ পাহারা দিতে হবে উল্লেখ করে জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আজম খসরু বলেন দেশে সহাবস্থান বজায় রেখে রাজনীতি করার অধিকার আছে সকলের তাই বলে রাজনীতির নামে জ্বালাও পোড়াও কর্মসূচি ও অগ্নিসংযোগ করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে আসলে তাদের ঐ অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা  হবে। কাউকে বিন্দুমাত্র ছাড়া দেওয়া হবে না।


বুধবার বেলা সাড়ে ১২টায় গাজীপুরের শ্রীপুরে উপজেলা মাওনা চৌরাস্তায় শ্রমিক লীগ কার্যালয় উদ্বোধন করার সময় উপজেলা  শ্রমিকলীগের আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সোলাইমান হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় এসব কথা বলেন। 



আযম খসরু বলেন,বাংলাদেশ শেখ হাসিনার কোনো বিকল্প নেই,শেখ হাসিনা সরকার বারবার দরকার। দেশ এখন সবসূচকে  উন্নতি করেছে।বর্তমান সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, পাতাল রেল,রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন করছে।


আযম বিএনপির সমালোচনা করে বলেন,তারা বলেছিল ১০ই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার কথায় চলবে।তারা পরিকল্পনা করছিল বিএনপি অফিসের সামনে বসে জ্বালাও পুরাও অগ্নি সন্ত্রাস করবে।কিন্তু তা তারা করতে পারেনি।তারা গোলাপবাগ গোরুর হাটে সমাবেশ করেছে যেখানে ২৫ হাজারের বেশি লোক হওয়া সম্ভব না।এখন কার কথায় দেশ চলতেছে তা সকলের জানা।


এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন। 


এসময় আরও উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান আনিস,সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল জলিল,গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো.সালাম মোল্লা,সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ। 

আরও খবর




6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৬ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে