গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

দাম কমেছে ডিমের হালিতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 01:23:54 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


দফায় দফায় বেড়ে কমতে শুরু করেছে ডিমের দাম। শেষ পর্যন্ত ডজনপ্রতি নেমে এসেছে ১৪৫ /১৫০ টাকায়। গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ডজন ডিমের দাম ছিল ১৬০ টাকা। আজ তা কোথাও কোথাও বিক্রি হয়েছে ১৪৫ টাকায়ও।


তবে, খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অস্বাভাবিক দামের কারণে চাহিদা কমে যাওয়ায় ডিমের দাম এখন নিম্নমুখী বলে মনে করেন ব্যবসায়ীরা।


বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। রাজধানীর যাত্রাবাড়ি, কারওয়ান বাজার এলাকায় গিয়ে দেখা যায়, দাম বাড়ার পর থেকে বিক্রি কমেছে।


এর ওপর এখন বাজারে ডিমের সরবরাহ বেড়েছে। ফলে বুধবার পাইকারি বাজারে প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিম না খাওয়ার প্রচার করছেন অনেকেই। এতে অনেকেই সাড়া দিয়েছেন বলে মনে হয়।


কারণ, বিক্রি কমেছে। যদিও ফার্মের মুরগির ডিমের দাম কমলেও কমেনি দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের দাম।  

বাজার ঘুরে দেখা যায়, হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা। একই সঙ্গে দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়।

আরও খবর