ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার

লাল নীল দীপাবলি নিয়ে কিছু কথা


◾ আয়শা সিদ্দিকা


❝যদি তুমি চোখ মেলো বাঙলা সাহিত্যের দিকে, তাহলে দেখবে জ্বলছে হাজার হাজার প্রদীপ; লাল-নীল-সবুজ, আবার কালোও। হাজার বছরেরও বেশি সময় ধরে রচিত হচ্ছে বাঙলা সাহিত্য। এর একেকটি বই প্রদীপের মতো আলো দিয়ে যাচ্ছে।❞(পৃ-৭)

ঠিক তেমনি হুমায়ুন আজাদ রচিত লাল নীল দীপাবলিও প্রতিনিয়ত আমাদেরকে আলোকিত করে যাচ্ছে।

"লাল নীল দীপাবলিকে" লেখকের ও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এই বইটি পাঠ করলে যেমন বাঙালি আর বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানা যায়, তেমনি বাংলা সাহিত্যের তিন যুগ, সেসময়ের কবি-সাহিত্যিকদের কথাও জানা যায়। হুমায়ুন আজাদ তার লাল নীল দীপাবলিতে অত্যন্ত সুনিপুণভাবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ফুটিয়ে তুলেছেন। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, সাহিত্যের তিন যুগ, সেসব যুগের কবি-সাহিত্যিকদের পরিচয় ও তাদের রচনাবলি সম্পর্কে সবিস্তারে বর্ণনা রয়েছে এই বইতে।

লেখক বইয়ের শুরুতেই বাঙালি, বাঙলা, বাঙলাদেশ শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর রক্তের সংমিশ্রণে গড়ে উঠেছে আজকের এই বাঙালি জাতি। সময়ের পরিক্রমায় ভেড্ডা, মঙ্গোলীয়, আর্য, শক, ইংরেজ প্রভৃতি জাতির রক্ত এসে মিশেছে বাঙালিদের দেহে। তাই বাঙালিরা বড়ই বিচিত্র। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এই বইয়ের ভাষা বোঝা কষ্টসাধ্য। অনেকটা দুঃসাধ্যও বটে। তাই একে আলো-আঁধারি ভাষাও বলা হয়। রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী নিয়ে রচিত বৈষ্ণব পদাবলিকে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হিসেবে চিহ্নিত করা হয়। "এ কবিতাগুলো ক্ষুদ্র; কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা তুলনাহীন।" (পৃ-১৩)

এছাড়াও লেখক তার বইতে চণ্ডীমঙ্গলের কালকেতু-ফুল্লরা, মনসামঙ্গলের দেবী মনসার পুজো প্রচারের কাহিনী অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সেসময়ের কিছু বিখ্যাত মুসলমান কবি-সাহিত্যিকের পরিচয় এবং তাদের লেখনীর কথাও উঠে এসেছে লাল নীল দীপাবলিতে।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: শাহ মুহাম্মদ সগীরের ইউসুফ-জুলেখা, সাবিরিদ খানের হানিফা ও কয়রা পরীর গল্প প্রভৃতি। এছাড়াও আবহমান কাল ধরে গ্রাম-বাংলার সাথে মিশে থাকা লোক-সাহিত্য এবং তাদের সংগ্রাহকদের নাম, কবিয়াল, শায়ের এবং পর্যায়ক্রমে সাহিত্যে গদ্যের আবির্ভাবের কথাও উল্লেখ রয়েছে এই বইতে। প্রাচীন যুগ এবং মধ্যযুগে গদ্য বলতে কিছু ছিল না। সবকিছু পদ্যেই রচিত হতো। আধুনিক কাল থেকে সাহিত্যে গদ্যের সূচনা হয়। বাংলা গদ্যের বিকাশে অসামান্য অবদান রাখেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা। এছাড়াও রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ প্রমুখের প্রচেষ্টায় আধুনিক গদ্যের পরিপূর্ণ বিকাশ ঘটে। লেখক তার এই বইতে আধুনিক যুগের শ্রেষ্ঠ সব নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ এবং সেসবের রচয়িতাদের নিয়ে চমৎকার আলোচনা করেছেন। 

উপস্থাপনাগত কৌশল, সহজ-সাবলীল ভাষার ব্যবহার, তথ্যগত শুদ্ধতা প্রভৃতি সবকিছু মিলিয়ে এক কথায় আমার কাছে বইটি অসাধারণ লেগেছে।

লাল নীল দীপাবলিতে বাংলা সাহিত্যের সুদূর প্রাচীনকাল থেকে আধুনিক কালের বর্ণনা সবিস্তারে পাওয়া যায়। তাই কেউ যদি বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে চায় তবে তার বাংলা ভাষার এই মূল্যবান গ্রন্থটি অবশ্যই পাঠ করা উচিত।