মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঋণপত্রে জটিলতা থাকলেও বেড়েছে আমদানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 12:21:20 pm

আসন্ন রমজান মাস সামনে রেখে বেশি করে ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। তবে এখনো কাটেনি ঋণপত্র খোলার জটিলতা। আমদানিকারকদের অভিযোগ, পণ্য মূল্যের চেয়ে অতিরিক্ত ১০ থেকে ১৫ শতাংশ বেশি টাকা দিয়ে ঋণপত্র খুলতে হচ্ছে।


বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে এরইমধ্যে ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ রমজানে চাহিদা বাড়ে এমন পণ্য আমদানি বেড়েছে। গত কয়েক মাস আগে এসব পণ্য দু-এক ট্রাক আমদানি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে কয়েক ট্রাকে। হিলি বাজারে প্রতি কেজি থাইল্যান্ডের ছোলা ৯০ টাকা ও অস্ট্রেলিয়ার ছোলা ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় ছোলার দাম একটু কমে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।


হিলি বন্দরের ব্যবসায়ী আজমল হোসেন বলেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত ঋণপত্র খোলা হচ্ছে। আমদানি স্বাভাবিক থাকলে আসন্ন রমজানে তেমন নিত্যপণ্যের সংকট হবে না। খোলাবাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে। তাই দাম বাড়ার তেমন শঙ্কাও নেই। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে ৭৭ থেকে ৭৮ টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে।


ব্যবসায়ী মাহাবুব হোসেন বলেন, ব্যাংকগুলোতে এখনো কমেনি ঋণপত্র খোলার জটিলতা। ঋণপত্রের বিপরীতে ব্যাংকগুলোর কোনো মার্জিন পাওয়া যাচ্ছে না। পণ্যমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ঋণপত্র খুলতে হচ্ছে। ১০০ টাকার পণ্য আমদানিতে ঋণপত্র খুলতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।


হিলি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক আরশাদ হোসেন বলেন, এখনো সব ব্যাংক এলসি দিতে পারছে না এবং ডলার সংকট থাকার কারণে শতভাগ মার্জিন দিয়ে এলসি করতে হবে।


হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর হারুন বলেন, পর্যাপ্ত পরিমাণে ছোলা, ডাল এবং ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে রমজানে দাম বাড়ার তেমন সম্ভাবনা নেই।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে