ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

শক্তিশালী নেপালকে রুখে দিয়ে ফাইনালে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-08-2022 11:59:55 pm

সংগৃহীত ছবি


সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে স্রেফ ড্র করলেই হতো বাংলাদেশকে। নেপালের বিপক্ষে ম্যাচে তাই হয়েছে। নেপালকে রুখে দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। গত মঙ্গলবার ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশের যুবারা। দলকে ফাইনালে তুলতে গোল করেছেন পিয়াস আহমেদ নোভা।


রাউন্ড রবিন লিগে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবে ফাইনালের পা রাখল বাংলাদেশের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২-১ বব্যধানে হারায় ভারতকে। এরপর তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। তাই শেষ ম্যাচটিতে ড্র করলেই হতো। বাংলাদেশ তাতে সফল। নেপালের বিপক্ষে পয়েন্ট উদ্ধার করেই ফাইনালে পা রাখে বাংলাদেশ।


এদিন ম্যাচটিতে প্রথমার্ধে বেশ উত্তেজনায় ছড়ায়। দুদলই প্রথমার্ধে ছিল গোলহীন। উল্টো বিরতির পর ফাউলকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে যায় দুদল। শেষ পর্যন্ত এই ঝামেলার কারণে দুলই ১০ জনের দলে পরিণত হয়। বাংলাদেশের শহীদুল ইসলাম ও নেপালের দীপেশ গুরুং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।


এরপর ম্যাচের ৬৩তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। ডানদিক দিয়ে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল থেকে গোলটি করেন পিয়াস আহমেদ নোভা। এই স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। ম্যাচের ৬৮ তম মিনিটে নেপালের বদলি খেলোয়াড় নিরাঞ্জন মাল্লা গোল করে স্কোরলাইন ১-১ করেন। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩১ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে