নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : নিহত ৬ আহত ৩০


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামের একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত  ও ৩০ জন আহত  হয়েছেন ।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের ৯ টি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে এর ফলে দুর্ঘটনাস্থল থেকে উড়ে যাওয়া প্ল্যান্টের একটি লোহার টুকরার আঘাতে আধা কিলোমিটার দূরে এক ব্যক্তি নিহত হন।
ঘটনার পরপর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত সাংবাদিকদেন   বলেন,  এ  বিস্ফোরণের ঘটনায়  ৬ জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ড কদমরসুল এলাকার সীমা অক্সিজেন ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে এখনও পর্যন্ত ১৭ জন ভর্তি হয়েছে।
আহতদের চমেকের ক্যাজুলয়াটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত মোঃ নূর হোসেন (৩০), মোঃ আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মোঃ ফোরকান দাদা (৩৫), শাহরিয়ার (২৬), মোঃ জাহিদ হাসান (২৬), শামসুল আলমসহ (৫০) মোট ১৭ জন চিকিৎসা নিচ্ছেন

এদিকে এ ঘটনার কারণ খতিয়ে দেখতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চিকিৎসা সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে। অন্যান্যরা হলেন- সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি ও বিস্ফোরক পরিদপ্তর এর প্রতিনিধি।

ঘটনাস্থল পরিদর্শন করে  জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান  উপস্থিত  সাংবাদিকদের জানান , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাও থাকবেন এবং  এ
কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল  করতে বলা হয়েছ।

তিনি গণমাধ্যম কে  বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। “আহতদের চিকিৎসার সব খরচ ও ওষুধ দেওয়া হবে।”

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪০ মিনিট আগে