সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

সায়েন্সল্যাবের বিস্ফোরণের কারণ হতে পারে জমে থাকা গ্যাস: সিটিটিসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 09:21:22 am

রাজধানীর সায়েন্সল্যাবে ঘটা বিস্ফোরণের ঘটনাটি মগবাজারের গ্যাস বিস্ফোরণের মতো বলে মনে করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট। রোববার (৫ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সিটিটিসির বোমা ডিসপোজাল দলের প্রধান রহমত উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


রহমত উল্লাহ চৌধুরী বলেন, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে—সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনাটি ২০২১ সালের ২৭ জুন রাজধানীর মগবাজারে ঘটে যাওয়া বিস্ফোরণের মতো গ্যাস থেকে সৃষ্ট একটি বিস্ফোরণ। ভবনটিতে কোনো না কোনোভাবে গ্যাস জমে ছিলো। জমে থাকা গ্যাসের ঘনমাত্রা যদি ৫-১১ মাত্রার হয় এবং এটা যদি ট্রিগার হয় তাহলে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এই ট্রিগার সুইচের মাধ্যমে, ফ্যানের সুইচ ও এসির সুইচের মাধ্যমেও হতে পারে।


এর আগে বেলা ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনায় নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। তারা একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।


এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করে। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

আরও খবর