সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

রাজধানীর সায়েন্সল্যাব বিস্ফোরণ-সংঘর্ষে বন্ধ সড়ক ৪ ঘণ্টা পর স্বাভাবিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 10:54:00 am

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের পর বন্ধ হয়ে যায় মিরপুর-সায়েন্সল্যাব-নিউমার্কেট সড়ক। প্রায় তিন ঘণ্টা পর সড়কে শুরু হয় যান চলাচল। পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে আবারও বন্ধ হয়ে যায় সড়ক।


এ ঘটনার পর রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সড়ক স্বাভাবিক হয়েছে। এরপর শুরু হয় সব ধরনের যান চলাচল।


ফলে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সড়ক স্বাভাবিক হলেও তীব্র যানজট ছড়িয়েছে পুরো রাজধানীতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


বিকেল ৪টার দিকে দেখা গেছে, রাজধানীর সায়েন্সল্যাব, ধানমন্ডি, নিউমার্কেট ও আজিমপুর সড়কে ধীরগতিতে যানবাহন চলছে।


জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু বলেন, বিস্ফোরণের পর সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা পর সড়ক স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আবারও সড়ক বন্ধ হয়ে যায়। এখন সড়ক স্বাভাবিক রয়েছে।


রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর চারদিক ছেয়ে যায় ধোঁয়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


এ ঘটনার রেশ না কাটতেই সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। দুপুর ১টার পর সংঘর্ষ শুরু হয়ে চলে প্রায় ৩টা পর্যন্ত।

আরও খবর