নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2022 08:45:15 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিক নিহত ও আহত হয়েছেন একজন। উপজেলার ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। 


মৃতরা হলেন-লাখাইছড়া স্কুল লাইনের সুনীল ভূমিজের স্ত্রী সুকন্তলা ভূমিজ (৪০), স্বপন ভূমিজের স্ত্রী হিরা ভূমিজ (৩০), অরুণ মাহালির স্ত্রী রাধা মাহালি (২৫) ও রিপন ভূমিজের স্ত্রী পুনি ভূমিজ (২৫)। আহত একজনেক উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার।


তিনি বলেন, ‘ঘর লেপার জন্য চা বাগানের পাহাড়ে মাটি আনতে গিয়েছিলেন তারা। এ সময় টিলা ধসে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।’


শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদওয়ান আহসানুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই চার নারীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে আছে।


আরও খবর