গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বিস্ফোরণের ঘটনার পুনরাবৃত্তি মানবাধিকারের জন্য হুমকি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 02:09:22 pm

চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকার সায়েন্সল্যাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে মানবাধিকারের জন্য হুমকি বলে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সংস্থাটি মনে করে, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মানুষের জীবনের অধিকারের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।


রোববার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মানবাধিকার কমিশন এসব কথা উল্লেখ করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন মনে করে এসব ঘটনায় কোম্পানিগুলোর যেমন দায় রয়েছে একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠাগুলোও এর দায়ভার এড়াতে পারে না।


কমিশন মনে করে, এসব ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করে কমিটির সুপারিশ মোতাবেক কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।


এ অবস্থায় বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করাসহ তাদের শাস্তির ব্যবস্থা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে বলা হয়েছে।


শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই রোববার ঢাকায় সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সায়েন্সল্যাবের বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। সীতাকুণ্ডের বিস্ফোরণে মারা গেছেন ছয়জন। আহত আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আরও খবর




6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে