◾অপেক্ষা◾
• তাছনুভা খানম রওজা
•••••
আমি ক্লান্তহীন নির্ঘুম রাতে
চেয়ে থাকি তোমারি অপেক্ষাতে!
তুমিহীন বন্ধ ঘরে,
ভয় করে এই রাতে |
হাজারো অপেক্ষার প্রহর দিয়েছি পাড়ি,
তবুও তুমি ফিরলে না কেন বাড়ি?
কেন এত অভিমান আমার উপরে?
প্রতিদিন কল্পনার বৃষ্টি ঝরে-
আমার শহরে।
স্বপ্নগুলো হারিয়ে যায়-
চোখের পাতা খুললে।
ভালোবাসার বিনিময়ে -
এ কেমন যাতনা উপহার দিলে!
তবুও ক্লান্তিহীন ভাবে
অপেক্ষার প্রহর দেই পাড়ি।
১৩ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
২১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৪ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৬ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৫১ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
৬৪ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৪ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে