গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশর দায়ে কক্সবাজারের উখিয়া থেকে ২০ রোহিঙ্গা নাগরিক আটক।

কক্সবাজার উখিয়া থানার মরিচ্যা বাজার এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০ জন মায়ানমার নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫।


কক্সবাজার জেলার বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে অবৈধভাবে বের হয়ে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে একদল রোহিঙ্গা কক্সবাজার জেলার উখিয়া থানার মরিচ্যা বাজার গরুর হাট এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে গাড়িতে উঠার জন্য অবস্থান নেয়।


বিশ্বস্থ সূত্রে খবর পেয়ে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল (৫ মার্চ২০২৩) তারিখ ৬ টার দিকে উল্যেখিত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে ২০ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা স্বীকার করে যে, তারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল। দেশের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের লক্ষে তারা ক্যাম্প থেকে বের হয়ে আসে।


আটক রোহিঙ্গারা হলেন ১। বশির আহম্মদ (৬০) (এফডিএমএন), ২। সাব্বির হোসেন (৪৪) (এফডিএমএন), ৩। আবুল মনসুর (৩৮)(এফডিএমএন), (৪) নজু মিয়া (৭০)(এফডিএমএন), ৫। মোঃ আয়াছ (৩৪) (এফডিএমএন), ৬। নূর মোহাম্মদ (৬২) (এফডিএমএন), ৭। সলিম উল্লাহ (৪৫)(এফডিএমএন), ৮। আবু তাহের (৫০) (এফডিএমএন), ৯। সোনা আলী (৬৫) (এফডিএমএন), ১০। মোঃ সায়দ (৫৯)(এফডিএমএন), ১১। আলী হোসেন (৬০)(এফডিএমএন), ১২। রশিদ আহম্মদ (৬৪)(এফডিএমএন), ১৩। সাইদুর রহমান (৪০) (এফডিএমএন), ১৪। সৈয়দ হোসেন (৫০) (এফডিএমএন), ১৫। আমীর হোসেন (৬০) (এফডিএমএন), ১৬) রশিদ উল্লাহ (৩৫)(এফডিএমএন), ১৭। আমান উল্লাহ (৩৫) (এফডিএমএন), ১৮। আব্দুর রহমান (৬০) (এফডিএমএন), (১৯) আব্দুল হামিদ (৬৩)(এফডিএমএন), ২০। মোঃ সেলিম (৪২) (এফডিএমএন)।


আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে লিখিত এজাহারসহ কক্সবাজার জেলার উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৩২ মিনিট আগে