আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বন্ধ সকল গণমাধ্যম চালু না হলে কঠোর আন্দোলন কর্মসূচি

রাজশাহীতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান সরকার দীর্ঘদিন ধরেই গণমাধ্যম নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের ওপর হামলা-মামলা, জুলুম-নিপীড়ন বেড়েই চলেছে। সাগর-রুনিসহ কোনো সাংবাদিক হত্যার বিচার আজো হয়নি। একের পর এক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে। বক্তারা দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশনসহ বন্ধ সকল গণমাধ্যম অবিলম্বে চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সোমবার (৬ মার্চ) বিকেলে নগরীর সোনাদিঘী মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।  


সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবির আরবী বিভাগের শিক্ষক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাবি সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তা, আরইউজের সাবেক সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো চিফ আব্দুস সবুর, দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাবির আই.বি.এ’র প্রফেসর ড. গোলাম আরিফ, রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক হিরা সোবহান, অধ্যাপক হাম্মান আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন আরইউজের যুগ্ম সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সরকারকে মনে রাখা দরকার- গণমাধ্যম নিয়ন্ত্রণ করে নিজেদের ব্যর্থতাকে আড়াল করা যাবে না।  


বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের টানা তিন মেয়াদে এ পর্যন্ত অন্তত পাঁচশ’ গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে পড়েছেন। তারা নানা কষ্টে দিনযাপন করছেন। গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা আজ হুমকির মুখে। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থবিরোধী সকল কালো আইন বাতিলের দাবি জানান। 

আরও খবর