মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দরুদ পাঠে দোয়া কবুল হয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 11:21:36 pm

প্রতীকী ছবি

◾ মাওলানা ইমরান হোসাইন 



মহানবী হজরত মুহাম্মদ (সা.) পুরো মানবজাতিকে আলোর পথে পরিচালিত করার ব্রত নিয়ে পৃথিবীতে এসেছিলেন। পুরো বিশ্বজগতের জন্য আল্লাহ তাঁকে রহমত বলে ঘোষণা করেছেন। আমরা তাঁর উম্মত। তাঁর বহুমুখী অবদানের জন্য আমরা তাঁর কাছে ঋণী। তাঁর প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের জন্য আবশ্যক। তাঁকে ভালোবাসার অন্যতম দাবি হলো, তাঁর প্রতি দরুদ পাঠ করা। তাঁর জন্য রহমতের দোয়া করা। এটি আমাদের প্রতি আল্লাহ তাআলার স্বতন্ত্র নির্দেশও। এমনকি আল্লাহ তাআলা নিজে ও তাঁর ফেরেশতাগণও নবীজির জন্য দরুদ পড়েন। (সুরা আহযাব: ৫৬) 


দরুদ পাঠে যেমন নবীজির প্রতি কৃতজ্ঞতা পালন হয়, তেমনি আমাদের জন্যও রয়েছে অশেষ সওয়াব। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি আমার জন্য একবার রহমতের দোয়া করবে, আল্লাহ তাআলা তাঁর প্রতি দশটি রহমত নাজিল করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করে দেবেন এবং (জান্নাতে) তার জন্য দশ স্তর মর্যাদা সমুন্নত করবেন।’ (নাসায়ি: ১২৯৬) 


অন্য হাদিসে মহানবী (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি আমার প্রতি সর্বাধিক দরুদ পড়বে, সে কেয়ামতের দিন আমার সবচেয়ে ঘনিষ্ঠজন হবে।’ (তিরমিজি: ৪৮৪)


দোয়া কবুলের অন্যতম শিষ্টাচার হলো দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসাবাক্য উচ্চারণ করা এবং এরপর নবীজির প্রতি দরুদ পাঠ করা; এরপর নিজের কাঙ্ক্ষিত বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা। (তিরমিজি: ৩৪৭৭) 

মহানবী (সা.)-এর প্রতি দরুদ-সালাম তাঁর শেখানো বাক্যে পড়াই উচিত। কোনো ব্যক্তি বিশেষের তৈরি করা দরুদ হলে, তাতে ভুলের সম্ভাবনা থেকে যায়। তাই হাদিসে বর্ণিত শব্দ-বাক্যে দরুদ-সালাম পড়াই নিরাপদ। 


লেখক:
মাওলানা ইমরান হোসাইন
 শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক