ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমূখ। 


অপরদিকে, জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা চাষী করিম, আব্রাহাম লিংকন, রবি বোস, এসএম ছানালাল বকসী, আকবর আলী, আ.ন.ম ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, গোলাম মওদুদ সুজন, শাহানাজ বেগম নাজু, মাহবুবা বেগম লাভলী, আতাউর রহমান বিপ্লব প্রমূখ। বক্তারা, ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, এই ৭ই মার্চেই ঢাকার রেসকোর্স ময়দানে জাতিরজনক বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। মূলতঃ সেদিন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।


আরও খবর