আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে চালু হলো হলিডে মার্কেট

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রাজশাহীতে নগরীতে প্রথমবারের মতো চালু হলো হলিডে মার্কেট। বৃহস্পতিবার বিকেল ৫টায় ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী হলিডে মার্কেটের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর মার্কেটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন রাসিক মেয়রসহ অন্যান্য অতিথিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে প্রথমবারের মতো চালু হলো হলিডে মার্কেট। যেহেতু মার্কেটের নাম হলিডে মার্কেট রাখা হয়েছে, এটি প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার চালু থাকা উচিত। রাজশাহী চেম্বার নেতৃবৃন্দ ও উদ্যোক্তাদের সাথে কথা বলে আগামী ঈদের পর থেকে সপ্তাহের শুক্র ও শনিবার এই মার্কেট চালু রাখার ব্যবস্থা করা হবে।



মেয়র আরো বলেন, যেসব উদ্যোক্তাদের শো-রুম বা বিক্রয়কেন্দ্র নেই, তাদের জন্য হলিডে মার্কেট বিশাল একটি সুযোগ। তারা এখানে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন। অপরদিকে ক্রেতারাও সুলভ মূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারবেন। হলিডে মার্কেট চালু রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।



রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ পরিচালক মোঃ এনামুল হক।



অনুষ্ঠানে আরএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক ফরিদ উদ্দিন, শাহাদত হোসেন বাবু, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান রবি, মোঃ সাদরুল ইসলাম, মতিউল হট টিটু সহ গণ্যমান্য বক্তিবর্গ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।



রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, তিন দিনব্যাপী হলিডে মার্কেটে ৭০টি স্টল রয়েছে। প্রথম অবস্থায় তিন দিন এই মার্কেট চালু থাকবে। আগামী ঈদের পর থেকে সপ্তাহে শুক্রবার ও শনিবার এই মার্কেট চালু রাখা হবে।


উল্লেখ্য, সার্কিট হাউজ রোডের দুইপাশের ফুটপাতে বসেছে এই হলিডে মার্কেট। রঙিন ছাতার নিচে সারি সারি করে সাজানো আছে বিভিন্ন উদ্যোক্তাদের ৭০টি স্টল রয়েছে। আগামী ১০ ও ১১ মার্চ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মার্কেট চলবে। আগামী ঈদের পর থেকে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার এই হলিডে মার্কেট চালু রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। 

Tag
আরও খবর