ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

আরবে রোজা শুরু ২৩ মার্চ, বাংলাদেশে কবে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 08:05:16 am

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আরব অঞ্চলের কিছু দেশে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে রোজা শুরু হবে পর দিন অর্থাৎ ২৪ মার্চ থেকে।


মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস ডটকম জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) নিশ্চিত করেছে যে, আগামী ২২ মার্চ বুধবার রমজানের নতুন চাঁদ দেখা যাবে। সেই হিসাবে ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে কিছু আরব দেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।


সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আরও পূর্বাভাস দিয়েছে যে, চলতি ২০২৩ সালের রমজান মাস শুরু হবে ২৩ মার্চ থেকে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ এপ্রিল শুক্রবার।


অ্যামিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, ‘এই বছরের রমজান শুরু হবে ২৩ মার্চ বৃহস্পতিবার এবং রমজান মাস হবে ২৯ দিন। সেই হিসাবে ২১ এপ্রিল শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর।’


অপরদিকে দক্ষিণ এশিয়া তথা উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পবিত্র মাসটি শুরু হবে ২৪ মার্চ শুক্রবার থেকে, যদি একই দিন এসব দেশে রমজানের চাঁদ দেখা না যায়। সেই হিসাবে এসব দেশে ঈদুল ফিতর হবে ২২ এপ্রিল শনিবার।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৪ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২০ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে