ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

লন্ডনে সিলিন্ডার বিস্ফোরণে এক বাংলাদেশীর মৃত্যু


যুক্তরাজ্যের লন্ডনের সেডনবার্গে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. মিজানুর রহমান(৪১) নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশীসহ আরও ২৩ জন।


নিহত মিজানুর রহমান ১৩ দিন আগে ভ্রমণ ভিসায় লন্ডনে গিয়েছিলেন।


স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের রয়্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর। নিহত মিজানুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রবের ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে মিজান ছিলেন দ্বিতীয়। মিজানের এক ছেলে ও এক মেয়ের রয়েছে।


৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতের বাবা আবদুর রব জানান, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে আসেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারী লন্ডনে যান মিজানুর। গত শনিবার রাতে নিজ বাসায় অন্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন মিজানুর। রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিস্ফোরণ হয়ে পুরো বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসায় থাকা মিজানসহ ২৪ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের রয়্যাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।


মিজানের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি সেনবাগে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে মিজানুর রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২২৮ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২৪৩ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে