আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে এসিল্যান্ডের নেতৃত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কবরস্থান দখলমুক্ত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এসিল্যান্ডের নেতৃত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের কবরস্থান দখলমুক্ত: হয়েছে। আজ শনিবার (১১মার্চ) সকাল  সাড়ে ১০ টার সময় এসিল্যান্ড নিজে উপস্থিত থেকে সার্ভেয়ারসহ গ্রামবাসী ও দখলদারদের উপস্থিতিতে কবরস্থানের ৮৭ শতক জমি মেপে সিমানা নির্ধারণসহ দখলমুক্ত করে সাইনবোর্ড লাগিয়ে দেন।

 জানা যায়, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাদমা ফুলবাড়ী রক্ষাগোলা সংগঠনের জনগণ গ্রামের নিকটস্থ খাড়ির পার্শ^বর্তী সরকারী ১নং খাস খতিয়ানভূক্ত জমি যার মৌজা-মহাদেবপুর, জেএল নং-১৪৭, দাগ নং-৪২৪, জমির পরিমাণ ৮৭ শতক। উক্ত জমিতে দীর্ঘ ৪০ বছর যাবত কবরস্থান হিসাবে ব্যবহার করে আসছে এবং বিভিন্ন খতিয়ানে কবরস্থান উল্লেখ আছে। কিন্তু কাদমা ফুলবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য মো: তাহাসিন উদ্দীন ও তার ভাই মো: আব্দুল গণি  ও আব্দুর রউফ ৮৭ শতক জমির মধ্যে ১২ শতক জমি কবরস্থান রেখে বাকি ৭৫ শতক জমি দখল করে চাষাবাদ করে আসছিল। তাদেরকে বারবার কবরস্থানের জমি ছেড়ে দেবার জন্য বলা হলেও তারা সেই জমি ছাড়েনি। ফলে রক্ষাগোলা সংগঠনের মোড়ল লুইস কিস্কুর নেতৃত্বে সংগঠনের জনগণ বিগত ৯ মার্চ, ২০২৩ সালে গোদাগাড়ী ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড মো: সবুজ হাসান নিজেই তাৎক্ষনিক উক্ত কবরস্থান তদন্ত করেন এবং দখলের সত্যতা পান।

তিনি নিজে উপস্থিত থেকে সার্ভেয়ারসহ গ্রামবাসী ও দখলদারদের উপস্থিতিতে কবরস্থানের ৮৭ শতক জমি মেপে সিমানা নির্ধারণসহ দখলমুক্ত করে সাইনবোর্ড লাগিয়ে দেন। এই সময় উপস্থিত ছিলেন সিসিবিভিওর শাখা কার্যালয়ের ইনচার্জ ও উর্ধতন মাঠকর্মকর্তা নিরাবুল ইসলাম, সমাজ সংগঠক ভূমি নিরঞ্জন কুজুর, সমাজ সংগঠক প্রেঁমচাদ এক্কা, স্থানীয় সার্ভেয়ার আলমগীর হোসেন, গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাসহ উক্ত গ্রামের সকল জণগণ। 

Tag
আরও খবর