আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকা মেডিকেলে চান্স পেল মোরেলগঞ্জের লামিয়া

ঢাকা মেডিকেলে চান্স পাওয়া মোরেলগঞ্জের লামিয়া

 ২০২২-২৩ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ১৮৯ তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জের মেয়ে আয়েশা সিদ্দিকা লামিয়া । ভর্তি পরীক্ষায় ৮০ মার্ক পেয়ে ‌সে মোট ২৮০ স্কোর অর্জন করে।  সারাদেশের ১৯ টি কেন্দ্রের মধ্যে তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল খুলনা শহরের বয়রা সরকারি মহিলা কলেজ।
মোরেলগঞ্জে এইচ এস সি পরীক্ষায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ ও মোরেলগঞ্জে সর্বোচ্চ নম্বর পেয়ে লামিয়া উপজেলায় প্রথম স্থান অধিকার করে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তার পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সাফল্যের জন্য খুশী তার পরিবার, শিক্ষকমহল ও তার আত্মীয়-স্বজন। মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সরকারি  চাকরিজীবী পিতা শফিকুল ইসলাম ও গৃহীনী মাতা লাভলী বেগমের মেয়ে লামিয়া ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিল। মেধাবী এই ছাত্রী মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় এ প্লাস ও বৃত্তি পেয়ে কৃতিত্বের  পরিচয় দেয় আগে থেকেই । 

 এছাড়া  সহশিক্ষা কার্যক্রমেও তার রয়েছে অনেক সফল্য। ছোটবেলা থেকেই লামিয়ার  স্বপ্ন  ডাক্তার হয়ে সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর। তার পিতা-মাতা বলেন, আল্লাহ লামিয়ার স্বপ্ন পুরণ করেছেন।

মোরেলগঞ্জের এই মেধাবী শিক্ষার্থী লামিয়া জানান, আমার মা-বাবার স্বপ্ন আমাকে মেডিকেলে পড়িয়ে ডাক্তার বানানোর। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের সহযোগিতায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।


Tag
আরও খবর