অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

সেহরি-ইফতারে লোডশেডিং না করার নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2023 04:57:17 pm

আসন্ন রমজান মাসে সেহরি ও ইফতারের সময় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাস সামনে রেখে গৃহীত পদক্ষেপ বিষয়ে এক পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব করেন।

সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদুল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত সর্বোচ্চ। টিসিবি দুই ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এসব কারণে এবার রমজানে খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, সেহরি ও ইফতারের সময় সারাদেশে বিদ্যুৎ যেন না যায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সবমিলিয়ে রমজান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তোফাজ্জল হোসেন মিয়া আরও বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। এবার চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুত রয়েছে। তিনি বলেন, কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।

আরও খবর





6acc7b70083b6-121026121720.webp
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে