ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

এম ইয়াকুব হাসান অন্তরের কবিতা- সেই আমি



আমার মনটা বর্ষার আকাশের মত,

কয়েকদিন থেকে কেমন এলোমেলো।

বর্ষার আকাশে যেমন

হঠাৎ রোদ চমকে উঠে,

আবার মুহুর্তে ছেয়ে যায় কালো মেঘে।

আমিও হয়ে গেছি তেমন।

এই ভালো, এই খারাপ।

মহাকাশের নক্ষত্রের মত ছুটে চলা,

অনির্দিষ্ট পথের বাঁকে হেটে যাওয়া। 

একজন প্রশ্ন করলেন,

জীবন কী এভাবে কাটে? 

উত্তর দিলাম,

জীবনকে তার নিজস্ব নিয়মে

পরিচালনা করায় যে সুখ,

তা রুটিনের ভিতর নেই।

হ্যাঁ, এতটুকু হয়,

জীবনের গতিপথ পালটায়।

অনেক কিছুর মালিক হওয়া যায়।

তবে অনির্দিষ্টের সে সুখ নেই।

কেউ কেউ বলেন,

আমি গন্তব্যহীন,

সবার অপছন্দের!

আমি ভাবি,

আমাকে মানুষ পছন্দ করার কোনো কারণ নেই। সবকিছুহীন এই ছেলেকে

কেউ পছন্দ করবেনা


এটা খুব ভালো করে জানি।

আমি নিজেকে মানিয়ে নিতে পারি,

সব পরিস্থিতিতে।

প্রচন্ড মন খারাপেও

হাসি মুখে থাকতে পারি অবলীলায়।

কারো ভালো লাগতে না পারে।

কারো পছন্দ হতে না পারে।

গন্তব্যহীন মন্তব্যের এই ছেলেটা,

একদিন হারিয়ে যাবে মাটির গহীনে।

সেদিন হয়তো কেউ কেউ পস্তাবে,

হয়তো কেউ কাঁদবে....!



আরও খবর