দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

যবিপ্রবির ছাত্রীহল প্রভোস্টের অপসারণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (যবিপ্রবি) শেখ হাসিনা ছাত্রী হলের নানাবিধ সমস্যা সমাধানে ব্যর্থ ও সম্প্রতি হলের অনাবাসিক ছাত্রীদের 'অনুপ্রবেশকারী' আখ্যা দেওয়ায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শিরিন নিগারকে অপসারণের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে যবিপ্রবির আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা।


আজ মঙ্গলবার দুপুর তিনটায় যবিপ্রবি উপাচার্যের অনুপস্থিতিতে উপাচার্যের একান্ত সচিবের নিকট গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করে ছাত্রীরা। 


স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিরিন নিগার ম্যাডাম প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে ছাত্রীদের মৌলিক অধিকার খর্ব করে বিভিন্ন নোটিশ ও বিধি নিষেধ জারি করেছে। ঐ সব বিধি-নিষেধ আমাদের স্বার্থ বিরোধী হিসেবে প্রতীয়মান হয়। প্রভোস্ট ম্যাডাম হলের ডাইনিং সমস্যা, বিশুদ্ধ খাবার পানির সমস্যা, ছাত্রীদের সঙ্গে হলের কর্মচারীদের অসদাচরণ এসব সমস্যা সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া অনাবাসিক ছাত্রীদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে নোটিশে উল্লেখ করেছেন।আমরা “অবৈধ অনুপ্রবেশকারী” শব্দের স্পষ্ট ব্যাখ্যা পাইনি। এমতাবস্থায় আমরা শেখ হাসিনা ছাত্রী হলের অনাবাসিক ও আবাসিক ছাত্রীরা, প্রভোস্ট ম্যাডামের অপসারণ দাবি করছি।"


এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব কথা বলতে অপারগতা প্রকাশ করেন।


উল্লেখ্য, গত ০৭ ই মার্চ ছাত্রী হল প্রভোস্ট অধ্যাপক ড. শিরিন নিগার অনাবাসিক ছাত্রীদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ছাত্রী হলে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করেন। তখন হল প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,"এতদ্বারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল অনাবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হল অফিস ব্যতিত কোন অনাবাসিক ছাত্রী পূর্ব অনুমতি ব্যতিত শেখ হাসিনা ছাত্রী হলের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। এরূপ অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে এবং এরূপ অনুপ্রবেশকারীর সাথে সংশ্লিষ্ট আবাসিক ছাত্রীর আবাসিক সিটটিও বাতিল করা হবে।’ বিজ্ঞপ্তি প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ও আবাসিক  শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, নানারকম আলোচনা ও সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শনিবার (১১ মার্চ) প্রতিবাদের অংশ হিসেবে মানববন্ধন করে যবিপ্রবি শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে রবিবার( ১২ মার্চ) উক্ত বিজ্ঞপ্তিটি বাতিল করে হল প্রশাসন। কিন্তু অনাবাসিক ছাত্রীদের 'অনুপ্রবেশকারী' আখ্যা দেওয়ার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা প্রদান না করায় হল প্রভোস্ট ড. শিরিন নিগারের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল ছাত্রীরা।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে