অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2023 06:58:40 am

সৌদি আরবে মদিনা থেকে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গত সোমবার বাংলাদেশ সকালে মদিনা থেকে দেড়শ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন, চট্টগ্রাম বাশখালী উপজেলার ৬নং কথারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউল বেপারীর বাড়ির মৃত হাশমত আলীর ছেলে মোস্তফা (৬৪), অন্যজনের বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের ঢেমের খীল রাস্তার মাথার মাওলানা বাড়ির মাওলানা আনোয়ার হোসেনের ২য় ছেলে মোহাম্মদ ফোরকান (৫৫)।


গুরুতর আহত হয়েছেন কক্সবাজার জেলার ঈদগাহর সারোয়ার আলম। তিনি বর্তমানে ওয়াদি আল ফারা সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।


নিহত মোস্তফার ভাগীনা মোহাম্মদ এনাম জানান, গতকাল সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে মদিনা জিয়ারত শেষে ফেরার পথে মদিনা জেদ্দা হাইওয়ে, মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়াদি আল ফারা নামক এলাকায় পৌঁছানোর পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়িটি উলটে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।


এনাম আরও জানান, নিহত ফোরকান ও মোস্তফা জেদ্দার সুখ সাথী মার্কেটের সফল ব্যবসায়ী, তারা পরিবার নিয়ে জেদ্দায় দীর্ঘ দিন বসবাস করে আসছেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেদ্দাস্থ প্রবাসী কমিউনিটিতে। বর্তমানে দু'জনের মরদেহ মদিনার মিকাদ হসপিটালে হিমঘরে রাখা হয়েছে।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২২৮ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে