ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এক-দুই মাসের মধ্যে মূল্যস্ফীতি স্বাভাবিক হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2022 01:31:56 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বৈশ্বিক পণ্যের জোগান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, আগামী এক-দুই মাসের মধ্যে মূল্যস্ফীতি স্বাভাবিক হবে বলে মনে করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।


রবিবার (২১ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, 'ডলার সংকট কিছুটা কমে আসছে। গত এক বছরে ১০ লাখের মতো জনশক্তি বিদেশে গেছে, যা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখবে। ফলে রিজার্ভ ও ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতি কাটিয়ে উঠবে বাংলাদেশ। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) গবেষণা প্রতিবেদন তথ্য তুলে ধরে তিনি বলেন, আগামী বছর ব্যালেন্স অব পেমেন্ট ঘাটতি কাটিয়ে ১১ বিলিয়ন উদ্বৃত্ত হবে।


অনুষ্ঠানে পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মুনসুর বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সবকিছুর দামে ঊর্ধ্বমুখী প্রভাব ফেলেছে। তাই মূল্যস্ফীতির সমস্যা দ্রুত গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। এ সময় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা সঠিক ছিল না বলেও তিনি মন্তব্য করেন। সঠিক গণনা করলে আগামী মাসে মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে উঠেবে। রিজার্ভ কমছে, বাণিজ্য ঘাটতি বাড়ছে। এটা সরকারকে আগেই দেখভাল করা উচিত ছিল বলে মনে করেন ড. আহসান এইচ মনসুর।


তিনি বলেন, এই ঘাটতি এক দিনে হয়নি। গুরুত্ব দিয়ে এর সমাধান করতে হবে। না হলে অপ্রত্যাশিত ঘটনা ঘটার শঙ্কা আছে।আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআই পরিচালক আবুল কাশেম বলেন, উদ্যোক্তা তৈরি করতে হলে ব্যবসা-বাণিজ্যের নীতিমালা সহজ করতে হবে। ট্রেড লাইসেন্স’ প্রথা বাতিল করতে হবে। 


অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারপারসন নিহাদ কবীর, ইআরএফের সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল হাসান উপস্থিত ছিলেন।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে