ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

হানিমুনে গন্তব্যের তালিকায় শীর্ষে মালদ্বীপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2023 07:57:53 am

পৃথিবীর প্রতিটি দেশেই রয়েছে ঘুরে দেখার মতো অসংখ্য সুন্দর স্থান, নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি। তবে কিছু কিছু দেশের ভৌগলিক অবস্থান, জীবনযাত্রার মান এবং সরকারি ব্যবস্থাপনার কারণে সেগুলো হয়ে উঠেছে পর্যটকদের তীর্থস্থান।


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হানিমুন গন্তব্য দেশগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে মালদ্বীপ। হ্যাশট্যাগের অধীনে ৩.৫ মিলিয়নেরও বেশি ভিউ নিয়ে এই তালিকার শীর্ষে দেশটি। মালদ্বীপের সুরমা সাদা বালুকাময় সৈকত এবং ফিরোজা লেগুনগুলো সর্বদা সারা বিশ্বের পর্যটকদের জন্য একটি লোভনীয় গন্তব্য হয়েছে।


মালদ্বীপ সম্প্রতি ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডেও বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। ২০২১ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত মালদ্বীপ টানা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডে ‘ওয়ার্ল্ডস লিডিং ডেস্টিনেশন’ খেতাব জিতেছে।


মালদ্বীপে একদিনে একটি রিসোর্টে থাকতে ১০০ থেকে ১৫০ ডলার খরচ হয়। ভালো রিসোর্টে থাকতে প্রতিদিন খরচ ২০০ থেকে ৩০০ ডলার। পাঁচতারকা রিসোর্টে ৭০০ থেকে ৮০০ ডলারও প্রয়োজন পড়ে। বিলাসবহুল রিসোর্টে খরচ আরও বেশি। তারপরও অনেক পর্যটক আসছেন দ্বীপদেশটিতে।


প্রবাসী বাংলাদেশিরা বলছেন, পর্যটকের সেবার মানে কোনো আপস নেই মালদ্বীপে। হোটেল-রেস্টুরেস্টে খাবার জীবাণুমুক্ত হওয়া বাধ্যতামূলক। সরকারি খাবার পরিদর্শকেরা সবকিছু তদারক করেন। মেয়াদহীন কিংবা খারাপ কিছু পেলে প্রথমে তারা সতর্ক করেন। কোনো উন্নতি না হলে ব্যবসা বন্ধ করে আদালতে মামলা দেন সরকারি সংস্থাগুলো।


মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় বলছে, ১১ মার্চ পর্যন্ত ৪ লাখেরও বেশি পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। মালদ্বীপ পর্যটন মন্ত্রণালয়ে লক্ষ্য, প্রতি মাসে গড়ে এক লাখ পর্যটক আসা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বর্তমানে মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক আসছেন রাশিয়া থেকে। এরপর রয়েছে ভারত, যদিও গত বছর শীর্ষ ছিল ভারত।


পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ পর্যটক এবং ফেব্রুয়ারিতে, ১ লাখ ৭৭ হাজার ৯১৪ জন পর্যটক দেশটি ভ্রমণ করে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


দ্বীপ দেশ মালদ্বীপে পর্যটকদের জন্য রয়েছে ১৬৮টি রিসোর্ট, ৮৯১টি গেস্টহাউস, ১৫৩টি সাফারি এবং ১৩টি হোটেল রয়েছে। এসব জায়গায় বর্তমানে একসঙ্গে ৬০ হাজার ২৩৬ জন পর্যটক রয়েছে। মালদ্বীপে থাকার সুবিধা রয়েছে, প্রতিদিন গড়ে ছয় হাজারেরও বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করে।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২৭৪ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২৮৯ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে