জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’ টিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2023 08:13:17 am

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসছে ষষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের পর্দা উঠবে ১৬ মার্চ। উৎসব চলবে ২০ মার্চ পর্যন্ত। এ উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেবে সুমন খন্দকার পরিচালিত ‘সাঁতাও’ সিনেমা ও এর পুরো টিম।


এবারের আয়োজনে থাকছে বাংলাদেশের ‘ওয়ার্ল্ড প্যানোরমা’ বিভাগে নির্বাচিত খন্দকার সুমনের ‘সাঁতাও’সিনেমাটি। আগামী ১৭ মার্চ কাঠমান্ডু শহরের দুইটি সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সেইজন্য সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আইনুন পুতুলসহ ‘সাঁতাও’ টিম এখন অবস্থান করছে।


সিনেমাটির পরিচালনাক খন্দকার সুমন এ প্রসঙ্গে বলেন, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামী ১৭ মার্চ কাঠমান্ডু শহরের দুইটি সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সিনেমাটি সবাই দেশে- বিদেশে সবাই দেখুক। সেইটা আমি চাই।


উল্লেখ্য, ৩৫টি দেশের ৯৫টি সিনেমা এবারের আসরে দেখানো হবে। এবার থাকছে ‘ওয়ার্ল্ড প্যানোরমা’, ‘ডকুমেন্টারি ফিল্ম’, ‘ডকু মেড ইন নেপাল’, ‘শর্ট লাইভ অ্যাকশন’, ‘ন্যাশনাল শর্ট’ এবং ‘শর্টস অ্যানিমেটেড’ ক্যাটাগরি।


গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। ‘সাঁতাও’ গল্পটি কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি।


এছাড়া একই বিভাগে নির্বাচিত হয়েছে নুর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’। এবং ‘শর্ট লাইভ অ্যাকশন’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে জীবন শাহাদাতের সিনেমা ‘নেমপ্লেট’।


নূর ইমরান মিঠুর দ্বিতীয় সিনেমা ‘পাতাল ঘর’। মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। ভারতের গোয়ায় সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আফসানা মিমি।


অন্যদিকে ২১ মিনিট ব্যাপ্তির ‘নেমপ্লেট’ সিনেমাটিতে একেকটি বাড়ির নামকরণ ও তার পেছনের আবেগ-অনুভূতির গল্পগুলো তুলে ধরা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শন হয়েছে এটি।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৯ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৪ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে