ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

রমজানে ব্যবসায়ীদের সংযমী হতে বললেন বাণিজ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2023 08:16:31 am

পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের সংযমী হতে আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, একটুখানি সংযমী হওয়া দরকার আপনাদের। যে রমজান মাস আসছে, সেটা সংযমের মাস। এসময় ন্যায্য মুনাফা করুন। আমরা সারাদিন পাহারা দিয়ে রাখতে পারবো না। তবে চেষ্টা করবো।


বুধবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।


তিনি বলেন, পৃথিবী জুড়ে ব্যবসায়ীরা আনন্দের দিনে, উৎসবের দিনে সাশ্রয়ী মূল্যে মানুষকে পণ্য দেয়। যাতে তাদের মধ্যে আনন্দ ফুটে ওঠে। সবখানে উৎসব ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের দেশে তার ব্যতিক্রম।


এসময় ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে, আপনারা এ দায়িত্ব নেবেন কি না? তবে এটা আপনাদের অবশ্যই নেওয়া উচিত।


টিপু মুনশি বলেন, আমরা সচেতন ব্যবসায়ী চাই। শুধু লাভের জন্য ব্যবসা করলে চলবে না। মানবিক দায়িত্ব রয়েছে। এমন কিছু করা ঠিক হবে না যাতে মানুষ কষ্ট পায়।


বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোক্তার অধিকার মানে মানুষের অধিকার। মানুষ যখন তার সব অধিকার সম্পর্কে জেনে যাবে, তখন আমাদের অর্ধেক যুদ্ধ শেষ হয়ে যাবে। আমাদের বেশিভাগ মানুষ জানতও না যে কেউ তাকে ঠকালে তার জন্য সে বিচার পেতে পারে। ক্ষতিপূরণ পেতে পেরে। ২০০৯ সালে ভোক্তা অধিকার আইন প্রণয়নের পরের বছর আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করেছি। প্রথম এক যুগ তারা ভালোভাবে কাজ করতে পারেনি, জনবল সংকট ছিল। এখন তারা অনেক শক্তিশালী হচ্ছে। বাজারে যাচ্ছে। মানুষ তাদের ওপর আস্থা পাচ্ছে।


ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনাদের সচেতন হতে হবে। চটকদার কোনো বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। কোনো প্রতিষ্ঠান আপনাকে অর্ধেক দামে পণ্য দিতে চাচ্ছে, আপনি একটু ভাবুন সেটা সে কীভাবে দেবে। সেখানে প্রতারণা আছে।


এদিকে ওই অনুষ্ঠানে ‘সিসিএমএস’ নামের অ্যাপ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোক্তারা এই অ্যাপের মাধ্যমে সহজেই অভিযোগ করতে পারবেন।


এসময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি ছিলেন ক্যাবের সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

আরও খবর