শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

শিক্ষার্থীকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে সড়ক অবরোধ, ৩ ঘন্টা যান চলাচল বন্ধ


 নোয়াখালী জেলার  চাটখিল উপজেলার  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাঈম (১৫) কলেজের সামনের রাস্তা পারাপারের সময় মাটিবাহী পিকাপের চাপার  গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহত নাঈমকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।  সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী ২৫০ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে  স্থানান্তর করা হয়।

শিক্ষার্থীর নাঈম সড়ক দুর্ঘটনা আহত হওয়ার খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। এই সময় উত্তেজিত শিক্ষার্থীরা চাটখিল- রামগঞ্জ মহাসড়ক অবরোধ করে।  শিক্ষার্থীদের অবরোধে  তিন ঘন্টা যাবন চলাচল বন্ধ থাকে।


ঘটনার বিবরণ জানা গেছে নাঈম (১৫) পিতা : মো: জসিম উদ্দিন, ঠিকানা ঘাটলাবাগ চৌকিদার বাড়ি। শিক্ষার্থীদের অবরোধের মুখে চাটখিল রামগঞ্জ  মহাসড়ক অচল হয়ে পড়ে। দশঘরিয়া, পরকোট ও এর আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য দায়ী মাটিবাহী পিকাপ আটক ও ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কলেজের সামনে যাত্রী ছাউনি  নির্মান, রাস্তায় স্পিড বেকার নির্মাণসহ বিভিন্ন দাবিতে এ সময় শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। নোয়াখালী ১ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম  ইব্রাহিম ঘটনাস্থলে না আসলে শিক্ষার্থীরা তাদের অবরোধ চালিয়ে যাওয়ার স্লোগান ও দিতে থাকে। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসের পেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিলে,চাটখিল রামগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


এই রিপোর্ট লেখার সময়, নাঈমের এক নিকট আত্মীয়  জানিয়েছেন, এই দুর্ঘটনায় নাইমের একটি পা ও তিনটি দাঁত ভেঙ্গে গেছে। এই ছাড়া শরীরের বিভিন্ন স্থানে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।


শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত দাবীর বিষয় জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া  বলেন, আমি বিষয়টি নোয়াখালীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি।  তিনি বলেন, ইতিমধ্যে আমি আহত শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছি। সে যেন উন্নত চিকিৎসা পায় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের  জবাবে ইমরানুল হক ভূঁইয়া বলেন, আজ (১৫ মার্চ বুধবার) বিকাল থেকেই কলেজের সামনে মহাসড়কে স্পিড বেকার নির্মাণ কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রী ছাউনী নির্মাণ করা হবে বলেও তিনি জানান।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে